‘প্রদীপের দেহরক্ষীকে গ্রেপ্তারের অনুমতি চেয়েছে র‌্যাব’
অপরাধ

‘প্রদীপের দেহরক্ষীকে গ্রেপ্তারের অনুমতি চেয়েছে র‌্যাব’

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি বরখাস্ত প্রদীপ কুমার দাশের দেহরক্ষী রুবেল শর্মাকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে র‌্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে বিকেলে এ বিষয়ে অনুমতি আসতে পারে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আশিক বিল্লাহ বলেন, ‘মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করতে হলে অনুমতি লাগে। এ কারণেই র‌্যাবের তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেছেন। অনুমতি পেলে তাকে গ্রেপ্তার করা হবে।’

গ্রেপ্তারের পর তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘আদালতের অনুমতি পেলে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হবে। তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে তাকে (রুবেল শর্মা) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবেন।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে একটি ডকুমেন্টারির জন্য ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিহতের বোন। এরপর পুলিশের সাত সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

আদালতের নির্দেশে এ মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। হত্যার ঘটনায় জড়িত থাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য ও পুলিশের মামলার সাক্ষী স্থানীয় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা