কলেজছাত্রকে মারপিট ও চাঁদা দাবি, নারী আটক
অপরাধ

কলেজছাত্রকে মারপিট ও চাঁদা দাবি, নারী আটক  

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): ফ্ল্যাট ভাড়া দেওয়ার কথা বলে শার্শার কলেজ শিক্ষার্থী রেজওয়ান হোসেন আকাশ (২২) ও তার বান্ধবী মহাসিনা আক্তারকে (২১) যশোরে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মারপিটের ঘটনা ঘটেছে। এ অভিযোগে যশোরের কোতোয়ালি থানায় মামলার পর পুলিশ মূলহোতা শিলা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে।

মামলাকারী আকাশ শার্শা উপজেলার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি যশোর এম এম কলেজে লেখাপড়া করেন। গ্রেপ্তারকৃত শিলা শালকোনা গ্রামের ফুলসুদ্দিনের মেয়ে। তিনি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জোড়া বাড়ির বিপরীতে ৯৭০ নম্বরে ফিরোজ খানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে একটি ফ্ল্যাট নিয়ে একাই বসবাস করেন।

আকাশ শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় শিলা খাতুনসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এর আগে আকাশের সঙ্গে শিলা খাতুনের পরিচয়ের সূত্র ধরে ফোনালাপ হয়। শিলা খাতুনের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে বলে জানালে আকাশ তার বান্ধবী মহাসিনাকে সঙ্গে নিয়ে শনিবার সকাল দশটায় ওই ভাড়াটিয়ার বাড়িতে যান।

শিলা খাতুন আগে থেকেই ভাড়াটে সন্ত্রাসীদের খবর দিয়ে এনে রাখেন। আকাশ ও মহাসিনাকে একটি কক্ষে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে ভাড়াটে সন্ত্রাসীরা আকাশ ও মহাসিনা আক্তারকে মারপিট করে। পরে আকাশ তার বন্ধুদের কাছে ফোনের মাধ্যমে শিলা খাতুনের মোবাইলের বিকাশ নম্বরে চাঁদা হিসেবে ৩৯ হাজার ৬০০ টাকা দেন।

এরপর আকাশ ও তার বান্ধবীকে ছেড়ে দেওয়া হলে বিষয়টি তারা পুলিশকে জানান। পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে শিলা খাতুনকে গ্রেপ্তার করে। পুলিশ আসার আগেই ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা