সংগৃহীত
অপরাধ

কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

নিহত ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে ।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূঁইয়া। এই সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক মারা যান।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল জহিরুল হক ভূঁইয়াকে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

এই কারাগারে তার কয়েদি নম্বর-৪২৭৭/ এ ছিল। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর-৪৫৯/০৩, আড়াইহাজার থানার মামলা নম্বর-০৬(৩)০২, ধারা-৩০২/৩৪ ছিল। তিনি ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা