ছবি: সংগৃহীত
অপরাধ

বৃদ্ধাকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামে বৃদ্ধা আবেদা খাতুনকে হত্যার ঘটনায় আল-আমিন মল্লিক (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন: লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়ার্দী।

দণ্ডপ্রাপ্ত আল-আমিন একই গ্রামের প্রয়াত রাজ্জাক মল্লিকের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে ফরহাদ বাদী লৌহজং থানায় মামলা দায়ের করে। পরে ওই মামলায় আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আরও পড়ুন: তুচ্ছ কারণে নারীকে পিটিয়ে হত্যা

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের প্রয়াত রুস্তম হাওলাদারের ছেলে বাদী ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসে তার মাকে বাড়িতে না পেয়ে ঐ সময় তার ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠায়।

অনেক খোঁজাখুঁজির পরে তাদের বসত ঘরের পিছনে ধানক্ষেতে পানির মধ্যে তার মাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার মা স্বাভাবিকভাবে মারা গেছেন ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলে তাদের বসত বাড়িতে আসামি আল-আমিনের পায়ের স্যান্ডেল পরে থাকতে দেখতে পান।

পরে একই বছরের ১৬ আগস্ট গ্রামের লোকজনসহ ফরহাদ আসামি আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন

পরে আল-আমিন নিহত আবেদা খাতুনের গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে চুরি করার সময় বাঁধা দেওয়ায় ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম পল্টু বলেন, ১৭ জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বিচারকের এ রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা