ছবি: সংগৃহীত
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ৫

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

রোববার (২৬ নভেম্বর) সদর থানা পুলিশ সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের সিরাজুল ইসলাম টেপুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম মধ্য পারপুগী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাও সদর থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: বিজয় এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

একইদিন রাণীশংকৈল থানা পুলিশ ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বাজারে কবরস্থানের পার্শ্বে জনৈক সিরাজুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় আসামি মোঃ সেলিম রেজাকে (৩৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম ভরনিয়া গ্রামের মৃত কয়েজ উদ্দীন ওরফে পয়েজ উদ্দীনের ছেলে।

এছাড়া এ দিন বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড়বাড়ি ইউপির অন্তর্গত বাজার চৌরাস্তা মোড়ের পাশে জৈনক মোঃ আবু তালেবের জননী ভ্যারাইটিজ স্টোরের সামনে নেকমরদ গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

এ সময় পুলিশ মোঃ দবির আলী নামে একজনকে গ্রেফতার করে। দবির উদ্দীন বাদাম বাড়ি গ্রামের মোঃ বইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

একইদিন জেলার হরিপুর থানা পুলিশ পরিচালনা করে উক্ত থানাধীন পাহাড়গাঁও এলাকা মোঃ দবির উদ্দিনের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে ২৫ পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধারসহ আসামি মোঃ সুলতান আলীকে (৩৯) গ্রেফতার করা হয়।

এসব ঘটনায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা