ছবি: সংগৃহীত
অপরাধ

শার্শায় নারী খুন, প্রাক্তন স্বামী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সোনাভান (৪২) নামের স্বামী পরিত্যাক্তা এক নারী খুন হয়েছেন। নিহত সোনাভান ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে।

আরও পড়ুন: নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার আমলাই গ্রামের নিজ বাড়িতে তিনি খুন হন। রাতেই শার্শা থানা পুলিশ তার রক্তমাখা লাশ উদ্ধার করে। এ সময় তার পাশে পড়ে থাকা একটি মেহগনির ডাল পুলিশ আলামত হিসেবে জব্দ করে।

পুলিশের ধারণা, লাঠির আঘাতে সোনাভানকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোনাভানের প্রাক্তন স্বামীকে হেফাজতে নিয়েছে। নিহত নারী সুদে টাকা লগ্নি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যাক্তা সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি বাড়ির আঙ্গিনায় বসে বটিতে মাছ কাটছিলেন।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির

এ সময় কেউ পেছন দিক থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাতেই ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, পরকীয়া ও টাকা লেনদেনের বিষয়ে কেউ তাকে হত্যা করতে পারে।

আরও পড়ুন: স্বামীকে হত্যা, স্ত্রী-শ্বশুর আটক

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পারিবারিকভাবে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের পর তদন্ত করে প্রকৃত খুনিকে খুঁজে বের করা হবে। তবে পুলিশ তার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে তিনি সংবাদকর্মীদের জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা