ইউএনওর ওপর হামলা: দুই যুবলীগ নেতাসহ আটক ৪
অপরাধ

ইউএনওর ওপর হামলা: দুই যুবলীগ নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়হিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ ও র‌্যাব ৪ জনকে আটক করেছে।

ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন; মামলা নং-০২।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার অভিযোগের অন্যতম আসামি আসাদুল ইসলামকে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় হিলির কালীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, অপর অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীর নামে এক যুবককে আটক করেন। জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রানীগঞ্জের আবুল কালামের ছেলে। এ ছাড়া সিংড়া যুবলীগ সভাপতি মাসুদ ও নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশকে আটক করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা