খুলনায় ইয়াবা-গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ

খুলনায় ইয়াবা-গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: গত ২৪ ঘন্টায় খুলনায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুপসা থানার রহমতনগর এলাকার জালাল উদ্দিন মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যা (৩২), খালিশপুর থানার গোয়ালখালি এলাকার মৃত. আব্দুর রহমান মোল্লার ছেলে মো. হারুন অর-রশিদ (৩২) এবং দৌলতপুর থানার কাশিপুর এলাকার মো. নুরুজ্জামান খোকনের ছেলে মো. ফয়সাল হোসেন(২১)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) কানাই লাল সরকার জানান, মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা করা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা