আগস্টে ধর্ষণের শিকার ১০৪ নারী-শিশু
অপরাধ

আগস্টে ধর্ষণের শিকার ১০৪ নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ তথা সারা বিশ্বে করোনা চলমান। চারদিকে সামাজিক দূরত্বের কথাই বলা হচ্ছে। তবে এটি যে কিছু মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারেনি, তা আবারও স্পষ্ট হয়ে গেল গত আগস্ট মাসের ধর্ষণের সংখ্যা দেখে। সামাজিক দূরত্ব তো দূরের কথা, হাতের কাছে অসহায় শিকার পেলে হাতছাড়া করেননি সমাজের সর্বোচ্চ স্তরের প্রাণী খ্যাত কিছু বীরপুরুষ।

করোনার মধ্যেও গত আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১০৪ জন নারী ও শিশু। আর গত একমাসে নির্যাতনের শিকার হয়েছেন মোট ২৪৯ জন নারী ও কন্যা শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-কমিটির কাছে সংরক্ষিত দেশের ১৩ জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে এই তথ্য সংগ্রহ করে জরিপ পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

জরিপে দেখা যায়, গত মাসে ধর্ষণের শিকার ১০৪ জনের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩২ জন, যার মধ্যে শিশু রয়েছে ১৪ জন। ৭২ জনের মধ্যে ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে ৪৯ জন শিশুও রয়েছে। তিনজন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫০ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন একজন। তিনজন শিশুসহ ছয়জন যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়।

জরিপে আরও দেখা যায়, গত একমাসে এসিডদগ্ধের শিকার হয়েছেন চারজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন একজন। অপহরণের শিকার হয়েছে মোট ছয়জন শিশু। পাচারের শিকার হয়েছেন একজন নারী। বিভিন্ন কারণে ৩১ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও একজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

এক মাসে যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ছয়জনকে, যার মধ্যে হত্যা করা হয়েছে দুইজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন। বিভিন্ন নির্যাতনের কারণে আটজন শিশুসহ আত্মহত্যা করেছে ১৯ জন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ১০ জনের। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে চারটি। এ ছাড়াও সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে দুইজন শিশু।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা