বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট, আহত ৩
অপরাধ

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট, আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের পাট ব্যবসায়ী এম এ মাজেদ মুন্সীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো দেশি অস্ত্রের কোপে তিনজন আহত হয়েছেন। মারাত্মক আহত মাজেদ মুন্সী ও তার স্ত্রী আফরোজা বেগমকে বোয়ালমারী উপজলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে একতলা ভবনটির কলাপসিবল গেটের তালা ভেঙে ৫/৬ জন ডাকাত প্রবেশ করে গৃহকর্তা এম এ মাজেদ মুন্সীসহ বাড়ির সবাইকে বেধে ফেলেন। মাজেদ মুন্সী, তার স্ত্রী আফরোজা বেগম ও ছেলে আশিক আহমেদকে কুপিয়ে আহত করে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা, দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল লুট করে নিয়ে যান তারা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে।’

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা