সংগৃহীত
অপরাধ

আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: জিনাতুন নেসা আর নেই

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বেলকুচি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার জানান, আজ আমাদের বিএনপির হরতাল বিরোধী শান্তি সমাবেশ হবার কথা ছিল। সমাবেশ সফল করতে কার্যালয়ে গিয়ে দেখি রাতে আগুন দেওয়া হয়েছে। সে সময় আওয়ামী লীগের কার্যালয়ের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বিএনপি-জামায়াত এ নাশকতার জন্য দায়ী। পূর্ব পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটিয়েছে।

এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব) মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, ২৮ অক্টোবরের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে সবাই ঢাকায় এসেছি। ঢাকাতেই এখনো অবস্থান করছি। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে নিজেরা আগুন দিয়ে আমাদের দোষ চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, কারা আগুন দিয়েছে তাদের আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমরা খবর পেয়ে দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা