সংগৃহীত
অপরাধ

একের পর এক গণপরিবহনে আগুন

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তরা রাজধানীর তাঁতিবাজার, মোহাম্মদপুর ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় বাসে আগুন দিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) প্রথমে সকাল ৯টার দিকে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর ঠিক ১ ঘণ্টা পর মোহাম্মদপুর টাউনহলের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: গাজীপুরে পিকআপে আগুন

এই দিকে সাড়ে ১০টায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ছাড়াও টঙ্গী এলাকায় বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ৩টি বাসে আগুন নির্বাপণের কাজ করেছে। সকাল ৯: ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০:২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২ টি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০:২৮ মিনিটে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের ২ টি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

আরও পড়ুন: প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

রোববার (২৯ অক্টোবর) বিএনপি সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা যায়। তবে স্বাভাবিক সময়ের তুলনায় তা কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা