যশোরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গৃহীত
অপরাধ

যশোরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গৃহীত

নিজস্ব প্রতিবেদক:

যশোর: দুর্নীতির মামলায় যশোর জেনারেল হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর থানার সাবেক এসআই হিরম্বয় সরকারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন জেলার সিনিয়র স্পেশাল জজ আদালত।

২০১৫ সালে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গত ১৯ জুলাই। শনিবার (২৯ আগস্ট) দুদকের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি ধার্য দিনে আদালত সেটি গ্রহণ করেন।

চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে যশোর জেনারেল হাসাপতালের জরুরি বিভাগের সাবেক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনকে। তিনি বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। অন্য আসামি কেশবপুর থানার সাবেক এসআই হিরম্বয় সরকার বর্তমানে বাগেরহাট সদর থানায় কর্মরত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে কেশবপুরের শ্রীফলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ছেরমত আলী গুরুতর আহত হন। এ ঘটনার পর তার ভাই ওই বছরের ২৩ মার্চ কেশবপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে এসআই হিরম্বয় সরকার ও যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের আব্দুল্লাহ আল মামুন পরস্পরের যোগসাজশে মিথ্যা জখমি সনদ তৈরি করেন। যার ভিত্তিতে আদালতে দুর্বল চার্জশিট জমা দেওয়া হয়।

এজন্য ২০১৮ সালের ২১ মে জেলা ও দায়রা জজ আদালতে ওই দুইজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন ছেরমত আলী। আদালতের আদেশে দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে ঘটনার সত্যতা পান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা