গুলিবিদ্ধ লামিয়া
অপরাধ

খুলনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়েছে স্কুলছাত্রী লামিয়া (১৫)। শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লামিয়া খুলনার সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার মো. জামাল হোসেনের মেয়ে। মেয়েটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানান, লামিয়া বাসার গেটের সামনে দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে লামিয়ার বাম পায়ে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি নেই, তবে পায়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। মেয়েটি অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারেননি চিকিৎসকরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ঠিকাদার ইউসুফ খাঁর বাড়িতে একটি কাজের বিষয়ে কিছু দুষ্কৃতকারী গেলে ইউসুফ আলী সরদার শর্টগান দিয়ে দুটি গুলি করেন। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লামিয়ার পায়ে লাগে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা