ইজিবাইক ছিনতাই চেষ্টায় স্বামী-স্ত্রী আটক
অপরাধ

ইজিবাইক ছিনতাই চেষ্টায় স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর) :
ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় চালকের চিৎকারে স্বামী-স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছেন আশেপাশের লোকজন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় শুক্রবার (২৮ আগস্ট) মামলা করেছেন ইজিবাইকের মালিক মধুখালি উপজেলার বাগাট পশ্চিমপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন শেখের ছেলে মো. মাসুদ রানা।

আটককৃতরা হচ্ছেন, উপজেলার ময়না ইউনিয়নের জামাল হোসেনের ছেলে মো. জুয়েল (৩৫) ও তার দ্বিতীয় স্ত্রী রেশমা (২৮)।

থানা সূত্রে জানা গেছে, মো. মাসুদ রানার ইজিবাইকটি চালান তার ভাতিজা মিদুল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর তিনটার দিকে জুয়েল সস্ত্রীক মধুখালি উপজেলার নওয়াপাড়া বাজার থেকে বোয়ালমারী উপজেলার চন্দনী যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেন। রওনা দেয়ার ঘন্টাখানেক পর জুয়েল ও তার দ্বিতীয় স্ত্রী রেশমা নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে চালককে ফেলে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। চালক টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ইজিবাইকসহ জুয়েল ও তার স্ত্রীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা