ফেসবুকে ভয়ংকর ফাঁদ বিদেশি নাগরিকদের, গ্রেপ্তার ১৫
অপরাধ

ফেসবুকে ভয়ংকর ফাঁদ বিদেশি নাগরিকদের, গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক:

বিদেশি নারী সেনা কর্মকর্তার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রথমে বাংলাদেশিদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে দামি উপহার দেয়ার কথা বলে কাস্টমস ছাড় করতে মোটা অঙ্কের টাকা আদায় করছিলেন বিদেশি নাগরিকদের একটা চক্র

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।

শেখ রেজাউল হায়দার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন দেশের সুন্দরী নারী সেনা কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন আটককৃতরা। এরপর তারা কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে আছেন জানিয়ে তার কাছে থাকা মূল্যবান সম্পদ তার বন্ধুটিকে দিতে চান। সেই উপহার বিমানের মাধ্যমে পাঠানো হয়।

এরপর থেকেই শুরু হয় প্রতারণার নানা কৌশল। বিমানবন্দরে আসা উপহার সামগ্রী পেতে হলে কাস্টমস ভ্যাট দিতে হবে এই কথা বলে কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। এই পর্যন্ত এই চক্রটি বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক ধাপে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

রাজধানীর মিরপুর পল্লবী থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার সূত্র ধরে এই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুধু বাংলাদেশ নয় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের সাধারণ মানুষের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানান তিনি। এটি একটি আন্তর্জাতিক প্রতারক চক্র বলে জানান এই সিআইডি কর্মকর্তা।

তিনি আরও বলেন, এই চক্রের প্রতারণার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা