বিকাশ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে যশোর পিবিআই
অপরাধ

বিকাশ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে যশোর পিবিআই

নিজস্ব প্রতিবেদক:

যশোর: বিকাশ প্রতারক চক্রের আরো একজন সদস্য বিপ্লব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন আন্ত:জেলা ওই চক্রের আরো চারজন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে যশোর পিবিআই অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান চলাকালে সাদমান আকিব হৃদয়সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২২ মার্চ যাশোর কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর পিবিআইয়ের এসআই দ্বৈপায়ন মণ্ডলের নেতৃত্বে বৃধবার বিপ্লব শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও চারটি বিভিন্ন কোম্পানির সিম কার্ড জব্দ করা হয়। পরে তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিপ্লব।

বিপ্লব শেখ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশালসহ বিভিন্ন শহরে তাদের প্রতারণা চক্রে ৪০ থেকে ৫০ জন সদস্য আছেন। বিকাশ সদর দপ্তর ও এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের বিকাশ অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়া তাদের মূল উদ্দেশ্য।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা