বরিশালে চোরাই মহিষসহ গ্রেপ্তার ৩, পিকআপ জব্দ
অপরাধ

বরিশালে চোরাই মহিষসহ গ্রেপ্তার ৩, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: গভীর রাতে মহিষ চুরি করে পালানোর সময় তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি মহিষ ও চুরির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোকমান হোসেন, নাইম ইসলাম ও সাগর হাওলাদার।

বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জানানো হয়, ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেটের সামনে রাতে এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। সেখানে হলুদ পিকআপটিকে থামানোর সিগন্যাল দেওয়া হলে সেই পিকআপে দুইটি মহিষ পাওয়া যায়। মহিষ কোন জায়গা থেকে আনা হয়েছে, জিজ্ঞাসা করা হলে আরোহীরা এক এক সময় ভিন্ন কথা বলেন। পরে জানান যে, তারা নেহালগঞ্জ থেকে মহিষ দুটি চুরি করে এনেছেন।

পরে মহিষের মালিক হাসমত আলী চুরি হওয়া মহিষ শনাক্ত করে থানায় মামলা দায়ের করেন। পলাতক আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা