শিপ্রার মালামালের ২ তালিকা করা ওসির ক্ষমা প্রার্থনা
অপরাধ

শিপ্রার মালামালের দুই তালিকা করা ওসির ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার: টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার ঘটনায় সিনহার সহযোগী শিপ্রার মালামালের দুটি তালিকা করার ঘটনায় কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা দেড়টার দিকে রামুর আমলী আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, এর আগে দুটি তালিকা করার কারণ জানাতে আদেশ দিয়েছিলেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

এ সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে পুলিশ। পরে আরেক সহকর্মী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে নীলিমা রিসোর্ট থেকে আটক করা হয়। এ সময় দুটি রুমের সব মালামাল জব্দ করে রামু থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার পর সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

এ ঘটনায় দুটি জব্দ তালিকা তৈরি করা হয়। দুটির মধ্যে অমিল থাকায় ব্যাখ্যা জানতে ওসি আবুল খায়েরকে তলব করেন আদালত। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওসি। একই সঙ্গে লিখিত শোকজের জবাবও জমা দেন তিনি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা