ছবি : সংগৃহিত
অপরাধ

বোয়ালমারীতে ডাকাত দলের ৫ সদস্য আটক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন: শার্শায় টর্চ লাইটের আঘাতে গৃহবধু খুন

বুধবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের চরবনমালীপুর গ্রামের লায়েক মোল্লার মেহগনি বাগান থেকে তাদের আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলো- গাইবান্ধা জেলার সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে মোঃ পিকুল শেখ (৪৮), পশ্চিম গাড়াখোলা (ঋষিপাড়া) গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মোঃ সবুজ শেখ (৩৮) ও মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়নের জাফরকান্দা (জাপড়া) গ্রামের হাসেন শেখের ছেলে মোঃ আনোয়ার শেখ (৫০)।

আরও পড়ুন: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তাদের নিকট থেকে ছোট বড় ৩ টি রামদা, ১ টি চাইনিজ কুড়াল, মাথা বাকা লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে পেনাল কোড ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২।

আটককৃত ডাকাত দলের ৫ সদস্যকে ৩০ আগস্ট দুপুরে ফরিদপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ফরিদপুর, গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলোতে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ৬৪ লাখ টাকার সিগারেট জব্দ

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা