খুলনার মোস্তফা হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন
অপরাধ

খুলনার মোস্তফা হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার জেলার তেরখাদা উপজেলার নয়া বারাসাত গ্রামের গোলাম মোস্তফা মোল্লাকে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড পেয়েছেন আসামিরা।

চাঞ্চল্যকর হত্যা মামলাটির ২০ জন আসামির মধ্যে আরো তিনজনকে তিন বছর করে একজনকে দুই বছরের কারাদণ্ড এবং সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শওকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখ তিন বছর করে ও সুরুজ শেখ দুই বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে জননিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল খুলনার বিশেষ দায়রা জজ ও বিচারক জেলা ও দায়রা জজ সাইফুজ্জামান হিরোর আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোলাম মোস্তফা মোল্লার ওপর ধারালো অস্ত্র ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন আসামিরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওইদিন তার ছেলে মো. মিলন মোল্লা ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা