মাদকাসক্তের কাচির আঘাতে আহত রাজমিস্ত্রি
অপরাধ

রাজমিস্ত্রির ওপর হামলাকারী মাদকাসক্ত বখাটে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মাদকাসক্ত জনি শেখের (১৮) কাচির আঘাতে রাজমিস্ত্রি জব্বার শেখ (১৯) মারাত্মক আহত হওয়ার পর পুলিশ ওই মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে।

থানা ও এলাকা সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার পাঁচ ময়না মোড়ে ময়না গ্রামের জামাল শেখের ছেলে মাদকাসক্ত জনি ও একই গ্রামের রাজমিস্ত্রি জব্বারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি কাছে থাকা ধারালো কাচি দিয়ে জব্বারের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। জখম জব্বার শেখকে উদ্ধার করে পরিবারের লোকজন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুুর রহমান জানান, আহত রাজমিস্ত্রি জব্বার শেখের ভগ্নিপতি উপজেলার গুণবহা গ্রামের রফিক বুধবার (২৬ আগস্ট) সকালে থানায় এসে শেখ জনির বিরুদ্ধে মামলা করেন। বখাটে জনিকে দুপুরে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, জনি মাদক সেবন ও মাদকের ব্যবসা করেন। তিনি এলাকায় উশৃঙ্খলভাবে চলাফেরা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা