ছবি: সংগৃহীত
অপরাধ

যশোরে স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন: ভোলায় আরও ৫ নেতা বহিষ্কার!

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (৩২)।

আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক

মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় যশোর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল বড় আন্দুলিয়া গ্রামের পাঁকা রাস্তার পাশে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।

কিছু সময় পর আনুমানিক ৬ টার দিকে টহলদল দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা হতে সীমান্তের দিকে আসতে দেখে টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলা হয়।

আরও পড়ুন: শার্শায় পিস্তল ও গুলিসহ আটক ১

চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে। কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে।

পরবর্তীতে বিজিবি টহল দল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩ টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

তিনি আরও জানান, ২০২২ হতে অদ্যাবধি সর্বমোট ১১১.২৩ কেজি স্বর্ণ আটক করেছে যশোর ব্যাটেলিয়ন। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা