সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ ফরিদুল ইসলাম (২৫) ও মোঃ মহাসিন আলী ওরফে মইন (৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল ১নং রুহিয়া ইউনিয়নের গিন্নিদেবী মহিলা কলেজ সংলগ্ন মামুন রানার মুদি দোকানের সামনে ফরিদুল ইসলাম অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাসী করে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী (জমাদারপাড়া) গ্রামের মঞ্জুর ছেলে।

অপরদিকে সোমবার (২১ আগস্ট) রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড়বাড়ি ইউপির ফুলতলা পল্লী বিদ্যুৎ পাড়া গ্রামের বৈরাগীর ঘাট এলাকায় জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেনের আমবাগানে মাদক ব্যবসায়ী মোঃ মহাসিন আলী ওরফে মইনকে (৫৫) আটক করে। তার দেহ তল্লাসী করে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহাসিন আলী বালিয়াডাঙ্গী থানার সাং-ফুলতলা পল্লী বিদ্যুৎ পাড়া গ্রামের ঝড়ুয়া মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা করেছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা