সারাদেশ

সেতু ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়া মালবাহী ট্রাকের নিখোঁজ চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২১৬৮

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালায়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর চালক ও হেলপারের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১১

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিখোঁজ হন। দীর্ঘ দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা