সারাদেশ
কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা

৩ দিনে ২ ট্রাক পেঁয়াজ এসেছে বেনাপোল বন্দরে

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পরপরই বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। কমেছে আমদানি। গত তিন দিনে বন্দর দিয়ে মাত্র দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

আরও পড়ুন : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

ফলে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরো বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্য ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১১ জনের যাবজ্জীবন

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুই ট্রাক পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারত থেকে। ভারতে বাড়তি শুল্ক দিয়েই এ পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা।

প্রসঙ্গত, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা