সারাদেশ

ঝালকাঠিতে নার্সকে ছুড়িকাঘাত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে হাসপাতাল কম্পাউন্ডে এক নার্সকে ছুড়িকাঘাত করেছে এক দূর্বৃত্ত। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে জখম হয়ে ওই নার্স এখন হাসপতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত নার্স জানান, ভোর সাড়ে ৫টার দিকে শাজমিন জাহান নামের ওই নার্স নিজের কোয়াটার থেকে বের হয়ে সদর হাসপতাল কম্পাউন্ডে হাটতে বের হন। এসময় মুখোশ পড়া এক দূর্বৃত্ত তার পথ রোধ করে অশালীন ভাষায় কথা বলেন। পরে ছুড়ি দিয়ে নার্স শাজমিনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এসময় শাজমিন চিৎকার করলে ওই দূর্বৃত্ত পালিয়ে যায়। পরে সদর হাসাপালে ভর্তি করা হয় আহত নার্স শাজমিনকে।

আরও পড়ুন : দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সানি জানান, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই নার্স শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান আবাসিক মেডিকেল অফিসার।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্ত করে ওই দূর্বৃত্তকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা