সারাদেশ

টঙ্গীবাড়িতে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারীতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ওমএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। হাসাইল-বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবালের বড় ভাই ও হাসাইল-বানারী ইউনিয়নের ওএমএসের ডিলার মো. ইব্রাহিমের বিরুদ্ধে এ অভিযোগ করে উপকারভোগীরা।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার (২২আগস্ট) ইউনিয়নের হাসাইল বাজারে ওএমএসের চাল বিতরণকালে ৬০ কেজির স্থলে ৫০ কেজি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন উপকারভোগীরা। ১৫ টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগীদের ৬০ কেজি চাল বিতরণ করার কথা।

কিন্তু হাসাইল-বানারী ইউনিয়নের ডিলার ৬০ কেজির দাম হিসেবে ৯০০ টাকা নিলেও চাল দিয়েছে ৫০ কেজি। বাকী ১০ কেজি চাল পরবর্তীতে দেওয়ার অজুহাতে নির্ধারিত চাল থেকে কম দেওয়া হয়েছে বলেও জানান উপকারভোগীরা।

আরও পড়ুন : চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১১

এদিকে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে হাসাইল বাজারে ওএসএমের ডিলার বড় ভাই মো. ইব্রাহিমের পক্ষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করেন ছোট ভাই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল। ভাইয়ের নামে ডিলারশিপ হলেও যুবলীগ নেতা নিজেই পরিচালনা করে আসছেন। হাসাইল-বানারী ইউনিয়নের ওএমএসের উপকারভোগীর সংখ্যা ৩৬৭ জন। এরমধ্যে ২১৭ জনের মাঝে চাল বিতরণ করা হয়। এদের বেশির ভাগই ৬০ কেজির স্থলে ৫০ কেজি চাল পেয়েছেন। অথচ তাদের কাছ ১৫ টাকা কেজি দরে ৬০ কেজির সর্বমোট দাম ৯০০ টাকা করে নেওয়া হয়েছে।

হাসাইল-বানারী ইউনিয়নের পদ্মা চরের বানারী গ্রামের উপকারীভোগী রহিমা আক্তার (৫২) বলেন, এক মাস পরপর চাল আনি। প্রতিবারই চাল আনতে গেলে কোনো না কোনো অনিয়ম করে থাকে। আজকে ১০ কেজি চাল কম দিছে। টাকা নিছে ৬০ কেজিরই। বলছে ১০ কেজি পরে দিয়া দিবো।

আরও পড়ুন : বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি

একই গ্রামের উপকারভোগী বাদশা মিয়া (৫৫) বলেন, টাকা নিছে ৬০ কেজির। তয় চাল দিছে ৫০ কেজি। পরে ১০ কেজি দিবো বইল্যা আমগো চাল কম দিছে।

এ ব্যাপারে ওএমএস ডিলার মো. ইব্রাহিমকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই যুবলীগ নেতা জিএম ইকবাল সাংবাদিকদের বলেন, বিষয়টি মিথ্যা। এখানে অতিরিক্ত ভীড় থাকায় ৫০ কেজি চাল দেওয়া হয়েছিলো। পরে ১০ কেজি নিতে বলা হয়েছে। ভীড় কমে গেলে পরে তাদের ১০ কেজি করে ফেরত দেওয়া হয়েছে।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ৬০ কেজির জায়গায় ৫০ কেজি চাল দিতাছে। এমন সংবাদ আমার কাছে আসলে আমি সাথে সাথে আমাদের মেম্বারদের ঘটনাস্থলে পাঠাই। পরে ডিলার ইব্রাহীম আমাদের মেম্বারদের কাছে বলেন ১০ কেজি চালের টাকা কম নিয়ে ৫০ কেজি চাল দিতাছি। আর বাকি ১০ কেজি চাল পরে দিয়ে দিবো।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১১ জনের যাবজ্জীবন

উপজেলা খাদ্য অফিসার মো: আনোয়ার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে তথ্যের সত্যতা পাই। পরে আমি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ৬০ কেজি করে চাল বিতরণ করি। ডিলার অন্যায় করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা