ছবি-সংগৃহীত
সারাদেশ

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক (হেরোইন) মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন : সেতু ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তাতীপাড়ার মৃত সমিজ উদ্দিনের ছেলে আব্দুল আলিম (২১), গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বড়বাজার মহল্লার ইউনুস আলীর ছেলে হীরা ওরফে প্রিন্স খান (৩২) ও রহমতপাড়া খোয়াড়মোড়ের রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩০)।

আরও পড়ুন : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ ডিসেম্বর র‍্যাব-৫, সিপিসি-১ গোমস্তাপুরের বোয়ালিয়া বাজারে অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইনসহ চালক আব্দুল আলিমকে আটক করা হয়। তবে হীরা ও রকি বিশ্বাস পালিয়ে যান। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : স্বামীর সহায়তায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা