সারাদেশ

মনপুরায় গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় দিনের বেলায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিস্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বহিস্কৃত ছাত্রলীগ নেতা।

আরও পড়ুন : সেতু ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গৃহবধুর বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই গৃহবধু বিকেল ৫ টায় সাবেক ছাত্রলীগ নেতাকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।

ধর্ষণে অভিযুক্ত আসামি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদারের ছেলে এনাম হাওলাদার।

এর আগে স্কুলে প্রবেশ করে জোরপূর্বক এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্ঠার অভিযোগে মনপুরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতির পদসহ ছাত্রলীগ থেকে এনাম হাওলাদারকে বহিস্কার করে জেলা ছাত্রলীগ।

আরও পড়ুন : মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, বহিস্কৃত সাবেক ছাত্রলীগ নেতার বাড়ির পাশে ওই গৃহবধুর বাড়ি। প্রতিনিয়ত ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিত এনাম হাওলাদার। বিষয়টি এনাম হাওলাদারের বাবা জাহাঙ্গীর হাওলাদারকে ওই গৃহবধুর স্বামী জানালেও প্রতিকার পায়নি। মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক দুই সন্তানের জননী গৃহবধুকে ধর্ষণ করে এনাম হাওলাদার। এই সময় গৃহবধুর কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন আসলে এনাম হাওলাদার পালিয়ে যায়। পরে বিষয়টি ওই গৃহবধুর স্বামী মৎস্য ব্যবসায়ীকে জানায় স্থানীয়রা। স্বামী ঘটনাশুনে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। পরে বিকেলে ওই গৃহবধু বাদী হয়ে এনাম হাওলাদারকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর জানান, এনাম হাওলাদার ছাত্রলীগের কোন পর্যায়ের নেতা ও কর্মী নন। তাকে এর আগে একই কান্ডে জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদ ও ছাত্রলীগ থেকে বহিস্কার করেন।

আরও পড়ুন : দুই বংশের বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, বহিস্কৃত সাবেক ছাত্রলীগ নেতার একের পর এক ধর্ষণকান্ডে পুরো উপজেলা আওয়ামী লীগ বিব্রতকর অবস্থায় রয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, এনাম হাওলাদারের বিরুদ্ধে এক শিক্ষিকাসহ এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় আরও দুইটি মামলা রয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে তিনটি ধর্ষণ মামলা হলো। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা