ফাইল ফটো
সারাদেশ

ভোলায় আরও ৫ নেতা বহিষ্কার!

জেলা প্রতিনিধি: ভোলা চরসামাইয়া ইউনিয়নে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ভোলায় ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

আরও পড়ুন: ৩ গোডাউন ভস্মীভূত, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি!

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ।

সাময়িক বহিষ্কৃতরা হলেন, তজুমুদ্দিন শম্ভুপুর ইউনিয়ন দক্ষিন শাখা সভাপতি খান মোহাম্মদ ইব্রাহীম, তন্ময় হাসান রিয়াদ মীর (সভাপতি), হাসান নগর ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন। পিকুরুল ইসলাম বাহার (সভাপতি), ৪নং কাচিয়া ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, আমির খসরু জিহান (সাধারণ সম্পাদক), আবু আবদুল্লাহ্ কলেজ শাখা, দৌলতখান, এবং মিরাজ আফসান (কর্মী)।

আরও পড়ুন: বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোলা জেলার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হলো।

সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: যশোরে ২৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫

ছাত্রলীগের সভাপতি রাইহান জানান, ওই ৫ নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মুজিব ও শেখ হাসিনার আদর্শে ছাত্রলীগ আদর্শিত।

সেখানে, আদর্শের সাথে কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবই। এ কারণে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার

প্রসঙ্গত, গত (১৯ আগস্ট) ভোলা জেলার দৌলতখান উপজেলার ৪ ছাত্রলীগে নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা