ছবি : সংগৃহিত
অপরাধ

২০০ পিস ইয়াবাসহ কালকিনিতে গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি হতে ২০০ পিস ইয়াবাসহ মো: রাসেল আকন (৩০) ও রাকিব সরদার (২৭) নামের দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: শাহবাগে মাসুদ সাঈদীসহ আসামি ৫ হাজার

বুধবার (১৬ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: রাসেল আকন (৩০) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাচারীকান্দি গ্রামের মৃত বাশার আকনের ছেলে এবং রাকিব সরদার (২৭) একই এলাকার মৃত রাজ্জাক সরদারের ছেলে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ কাছে তথ্য আসে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাঠালতলা এলাকার নাসির সরদারের বাড়ির সামনে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ফরহাদ রাহী মীরের নেতৃত্বে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

এ সময় মো: রাসেল আকন (৩০) এবং রাকিব সরদারকে (২৭) ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা সংবাদ মাধ্যমকে জানান, 'গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মো: রাসেল আকন (৩০) এবং রাকিব সরদার (২৭) নামের দুইজনকে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা