সংগৃহীত
রাজনীতি

শাহবাগে মাসুদ সাঈদীসহ আসামি ৫ হাজার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

বুধবার (১৬ আগস্ট) বিকেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, মঙ্গলবার (১৫ আগষ্ট) রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ সকল আসামিদের মধ্যে সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

শাহবাগ থানা সূত্রে জানা যায়, (বিএসএমএমইউ)’র ভেতরে ও শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার বাদী হয়ে এ মামলাটি করেন।

গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত এ নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা