ছবি : সংগৃহিত
অপরাধ

মাদারীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎ অফিস সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেফতার করে পুলিশ।

এসময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরী ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড, স্টিলের স্লাই-রেঞ্জ জব্দ করে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান শিবচর থানা পুলিশ।

আরও পড়ুন: জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকায় ধলু ডাকাতের নেতৃত্বে ১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার ধলু জমাদ্দার, আরব আলী হাওলাদারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করে।

পুলিশ এসময় ডাকাতদের বহনকারী ভ্যানের তলায় তৈরিকৃত অভিনব পকেট থেকে রাম দা, ড্যাগার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও তালা কলাপসিকল গেট কাটার সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃতদের নামে বেশকয়েকটি জেলায় ডাকাতির মামলাও রয়েছে।

আরও পড়ুন: কৃষক হত্যাকারীদের বিচারের দাবি

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিলু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে সুখচান হাওলাদার, কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী।

আরও পড়ুন: বাসচাপায় দুই ভাই নিহত

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা