ছবি : সংগৃহিত
অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা খেলো প্রেমিক!

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম এ তথ্য জানান।

সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ পৌরসভা জালিয়া পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আকতার হোছন (৪০), পৌরসভা খানকার ডেইল এলাকার মৃত হাজী আমীর হামজার ছেলে মোঃ ইউনুছ (৫৮), কক্সবাজার চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার নবাব মিয়ার ছেলে মোঃ সোহেল (২৩)।

আরও পড়ুন: ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান,গ্রেপ্তারকৃতরা সবাই মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয় । এ এলাকায় তাদের বিরুদ্ধে আরও একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে।

দুই গ্রুপ মিলে সবসময় তারা ডাকাতি করে থাকে। তাদের মধ্যে প্রায় সংঘর্ষ বেঁধে যায়। অবৈধ অস্ত্র-গুলি হেফাজতে রাখায় এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণ করায় তাদের বিরুদ্ধে পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের আইনের হাতে সোপর্দ করার জন্য তদন্ত অব্যহত রয়েছে।

আরও পড়ুন: ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গ্রেফতারকৃত আক্তার নামে টেকনাফ মডেল থানায় ৩টি মামলা ও তার সহযোগী মোঃ ইউনুছের বিরুদ্ধে ২ টি এবং সোহেলের বিরুদ্ধে ফেনী সদর কক্সবাজার রামু থানায় একাধিক মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি’সহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। একটি লম্বা ছোরা, একটি লম্বা রাম দা, একটি কিরিচ, তিনটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত টমটম গাড়ীটি উদ্ধার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা