অপরাধ

গাইবান্ধায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেট কার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় কারটি জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয় ।

রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নম্বর গেটের সামনে এক প্রাইভেট কার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেফতার করা হয়। সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেট কারসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেফতারকৃত শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা