ছবি: সংগৃহীত
অপরাধ

হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা মো. শাকির খানকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-২ এর একটি দল।

আরও পড়ুন :

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, শাকির নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

আরও পড়ুন : টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২

তিনি আরও জানান, জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে শাকিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২ টি মামলা রয়েছে।

তিনি আদাবর থানার মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন তিনি।

আরও পড়ুন : ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩

শনিবার (২৪ জুন) গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি বিশেষ দল।

এএসপি শিহাব করিম বলেন, গ্রেফতার শাকির সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ১৭

তিনি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে হিজবুত তাহরীর বাংলাদেশ শাখার আমির ও হিজবুত তাহরীর গ্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র এবং সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিলেন শাকির। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা