ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

শনিবার (২৪ জুন) মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের আগে সাগিনাও কাউন্টিজুড়ে বিভিন্ন স্থানে একাধিকবার বিশাল জনতাকে হালকা করার জন্য ছড়িয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন : ওয়াগনারকে দমনের ঘোষণা দিলেন রমজান

সিবিএস নিউজ জানিয়েছে, ৯১১ নাম্বারে কল করে একাধিক লোক মধ্যরাতে যখন স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের ঐ পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে এক পর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন। এরপরই সেসব গুলিতে অনেক ভুক্তভোগী গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন : স্পিকারের সঙ্গে ক্যাথরিন পোলার্ডের সাক্ষাৎ

সিবিএস নিউজ সহযোগী ডব্লিউএনইএম রিপোর্টে বলা হয়, রাতের ঐ স্ট্রিট পার্টিতে ৩ শতাধিক মানুষ অংশ নিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এছাড়া পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সাথে ধাক্কা খেয়ে অনেকে আহত হয়েছেন। গোয়েন্দারা পরে এ ঘটনায় ব্যবহৃত হওয়া ভিন্ন ক্যালিবারের কমপক্ষে ৫ টি অস্ত্র খুঁজে পান।

আরও পড়ুন : ফের সচল পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

স্টেট পুলিশ আরও জানায়, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন এবং ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৫১ বছর বয়সী এক নারী।

আহত ১৫ ভুক্তভোগীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা অজানা রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা