সাবরিনা-আরিফের প্রতারণা মামলার শুনানি শুরু
অপরাধ

সাবরিনা-আরিফের প্রতারণা মামলার শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া কোভিড-১৯ পরীক্ষাসহ জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে আদালতে হাজির করা হয়েছে ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গেই আদালতে আনা হয় এ দম্পতিকে। মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি শুরু হয়েছে।

গত ১৩ আগস্ট শুনানির কথা থাকলেও, আসামিপক্ষ মামলার নথি না পাওয়ার কথা জানিয়ে সময় চাইলে, আজকের দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে গত ১৫ জুন তেজগাঁও থানায় কামাল হোসেন নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় প্রথমে আরিফ ও পরে সাবরিনাকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাবরিনা-আরিফ দুজনেই করোনা পরীক্ষার নামে হাজারো মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা