অপরাধ

খুলনায় দুজনের মরদেহ উদ্ধার, একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা ও তেরখাদা উপজেলা থেকে দুটি পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় গৃহবধূ হীরা খাতুনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি একই থানার মশিয়ালী গ্রামে। এ ঘটনায় স্বামী জি এম সিয়ামকে আটক করেছে পুলিশ।

খানজাহান আলী থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর পরই পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, নিহতের স্বামী জি এম সিয়াম পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা করে আফিল গেটের পাশে মরদেহ ফেলে দেন। তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, দুপুরে তেরখাদা উপজেলার ইছামতি নদীর চর থেকে ঈমান আলী মোল্যার (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ঈমান মোল্যা রূপসা উপজেলার বামনডাঙ্গা এলাকার মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে।

তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, মানসিক ভারসাম্যহীন ঈমান আলী মোল্যা সোমবার (১৭ আগস্ট) বাড়ি থেকে বের হয়ে ফিরে যাননি। তিনি প্রতিদিন নদীতে গোসল করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগে একাধিকবার স্ট্রোক করেছিলেন ঈমান আলী। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে তিনি আর উঠতে পারেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা