সাহেদকে ৩য় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে দুদকে
অপরাধ

সাহেদকে ৩য় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় দুদকে ৩য় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের৷

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর পর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় সাহেদকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক উপ-পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সাতদিনের রিমান্ডের প্রথম দিন গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে রমনা থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু রাতে অসুস্থ বোধ করলে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দুপুর ২টার দিকে সাহেদকে আবার দুদকে নেওয়া হয়। তবে ওইদিন আর তাকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ২৭ জুলাই মামলাটি করেন। এতে সাহেদ ছাড়াও পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিলকে আসামি করা হয়েছে।

দুদকের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১০ আগস্ট সাহেদকে হাজির করা হলে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা