বেনাপোলে প্রাইভেটকার চালকের আত্মহত্যা
অপরাধ

বেনাপোলে প্রাইভেটকার চালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের কাগজপুকুর দক্ষিণপাড়ায় প্রাইভেটকার চালক মামুনের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের শহিদুল ইসলামের ছেলে মামুনের মরদেহ ওই গ্রামের তার নানাবাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনেরা জানান, মামুন ছোটবেলা থেকে নানাবাড়িতে থাকতো। মঙ্গলবার সন্ধ্যার আগে তিনি পুকুরে গোসলের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনজন স্বজনের সঙ্গে মোবাইলে অশ্লীল কথাবার্তা বলেন। সন্ধ্যার পর কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে মামুন আত্মহত্যা করতে পারেন।

তবে বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক বলে মন্তব্য করেছেন বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান। তিনি বলেন, মামুনের ওই তিনজন স্বজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা