সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার শুনানি ২৭ আগস্ট
অপরাধ

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার শুনানি ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই অভিযোগপত্র আমলে নেন। পরে অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।

আজ আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। সাহেদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন বলেন, আদালতের অনুমতি নিয়ে তিনি সাহেদের সঙ্গে কথা বলেছেন। সাহেদ তাকে জানিয়েছেন, এক মাসের বেশি রিমান্ডে থাকায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন আদালত।

৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার পর গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে অনুমতি নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাহেদকে সঙ্গে নিয়ে গত ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে।

সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০টির বেশি মামলা রয়েছে। বেশির ভাগই প্রতারণার অভিযোগে করা মামলা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা