গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই চেষ্টা, দুই যুবক আটক
অপরাধ

গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই চেষ্টা, দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর গল্লামারী এলাকায় বসুন্ধরা কোম্পানির ৭৬০টি খালি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৩৬৪) ছিনতাই করে ময়লাপোতা মোড়ে এনে মালামাল লুটের সময় পুলিশ দুই যুবককে আটক করেছে। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত পিক-আপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, মেহেদী হাসান বাবুল (৩৫) ও মো. সুমন (৩২)। তবে প্রভাবশালী একটি পক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন।

ঝিনাইদহের বসুন্ধরার ডিপো গ্যাসঘর থেকে এসব সিলিন্ডার নিয়ে ট্রাকটি মোংলা গ্যাস পয়েন্টে যাচ্ছিল। ট্রাকের চালক মো. রুবেল জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গল্লামারী এলাকায় একটি মোটরসাইকেল পেছন থেকে ওভারটেক করতে গেলে
তার ট্রাকটির সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এ সময় তারা মোটরসাইকেল দিয়ে সামনে বেরিকেড দিয়ে ট্রাকটি থামাতে বাধ্য করেন।

পরে ট্রাকের চালক ও হেলপারকে একটি প্রাইভেটকারে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে মারধর করে ট্রাকের কাগজপত্র, মোবাইল ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ছিনতাইকারী চক্রের আরেক অংশ ট্রাকটি ঘুরিয়ে শহরের ময়লাপোতা মোড়ে নিয়ে আসে। সেখানে ট্রাক থেকে গ্যাসের খালি সিলিন্ডারগুলো নীল রঙের একটি পিক-আপে (রেজিস্ট্রেশনবিহীন) নামানো হয়।

খবর পেয়ে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক মো. ঈমান আলী ঘটনাস্থলে এসে বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। রাত সাড়ে ১২টার দিকে ময়লাপোতা এলাকা থেকে পুলিশ ট্রাকটিসহ ছিনতাই কাজে ব্যবহৃত পিক-আপ ও মোটরসাইকেল জব্দ করে।

মো. ঈমান আলী বলেন, চালক ও হেলপারকে হত্যা করে ট্রাকসহ মালামাল লুটের উদ্দেশ্য ছিলো চক্রটির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, রাতের অন্ধকারে ট্রাক থেকে ছোট পিক-আপে মালামাল আনলোডের সময় সন্দেহ হলে ট্রাক-পিকআপসহ তাদেরকে থানায় আনা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা