শাহজালালে ‘মিক্সার মেশিনে’ ৩২ সোনার বার
অপরাধ

শাহজালালে ‘মিক্সার মেশিনে’ ৩২ সোনার বার

নিজস্ব প্রতিবেদক:

দুবাই থেকে দেশে আসা এক যাত্রীর মিক্সার মেশিন থেকে ৩২টি সোনার বার (৩ কেজি ৭০০ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এসব সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয়েছে যাত্রী আলমাস আলীকে। তিনি সকালে দুবাই থেকে বিজি - ১৪৮ ফ্লাইটে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, সকাল থেকে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আগত বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়।

তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা