খুলনায় ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই
অপরাধ

খুলনায় ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
খুলনা জিলা স্কুলের সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা ।

বুধবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠান মডার্ন সি-ফুডের ম্যানেজার ও কর্মকর্তা দুই ব্যবসায়ীকে নিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তুলে কোম্পানির প্রাইভেটকারে ফেরার পথে দু’টি মোটরসাইকেলে এসে গাড়িটির পথরোধ করে কয়েকজন যুবক। আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১৪ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান জানান, ১৪ লাখ টাকা তুলে তার অফিসের দুই কর্মকর্তা ও দুই ব্যবসায়ী নগরীর নতুন বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা গাড়িতে থাকা ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে কাস্টমসঘাটের দিকে যাওয়ার সময় মোড়ের এক পুলিশ সদস্য বিষয়টি দেখে ছিনতাইকারীদের ধাওয়া করেন। কিন্তু তাদের ধরতে পারেননি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এখন কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পরীক্ষার চেষ্টা চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা