বরিশালে চলছে মাদকের বিরুদ্ধে ব্লক রেইড 
অপরাধ

বরিশালে চলছে মাদকের বিরুদ্ধে ব্লক রেইড 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: এলাকাভিত্তিক ব্লক রেইডের মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করেছে বরিশাল মেট্রোপলিন গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর সকল স্পটে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছে বিএমপি। তালিকা অনুসারে একযোগে অভিযান চলবে।

বুধবার (১২ আগস্ট) নগরীর রসুলপুর কলোনিতে ১২ মাদক কারবারির বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোনো ধরনের মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়নি। তবে অভিযান শেষে কলোনিবাসীর সঙ্গে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমান। তিনি বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের ব্লক রেইড করেছি। রসুলপুর বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই।’

তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীদের পাশাপাশি ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সে ক্ষেত্রে জনগণ যদি সহযোগিতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ, জনগণ সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা