প্রত্যয় হিরণ
অপরাধ

ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেফতার

সান নিউজ ডেস্ক: অনলাইনে জুয়ার সাইটের প্রচারণার দায়ে ইউটিউবার প্রত্যয় হিরণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সঙ্গে তার দুই সহযোগী রায়হান সরকার বিশাল ও আব্দুল হামিদকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে অটো চালকের মরদেহ উদ্ধার

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ এসব তথ্য জানান।

নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল, তিনটি সিম, একটি ট্যাব ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ইউটিউব ভিডিও বানাতেন তারা। এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতেন। এ নিয়ে পুলিশ বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করে। এরপর তাদের গ্রেফতার করা হয়।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও’র ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। বিশেষ করে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে।

আরও পড়ুন: খেলাকে কেন্দ্র করে ৭ জনকে গুলি করে হত্যা!

এর মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনও প্রচার করছেন অনেকে। এরমধ্যে ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন।

ডিবি পুলিশ জানায়, প্রত্যয় হিরণ জুয়ার সাইট ওয়ান এক্স বেট, বাবুএইটিএইট, ক্রিকেক্সের প্রচারণা চালাতেন। এ জন্য তিনি ভিডিওপ্রতি নিতেন এক লাখ ১০ হাজার টাকা করে।

অন্যদিকে প্রত্যয় হিরণের সহযোগী আব্দুল হামিদ ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করতেন।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গ্রেফতাররা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দিতেন তারা।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

তিনি বলেন, প্রায় বছরখানেক প্রত্যয় হিরণের ওপর নজর রেখে চলতি সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। তাদের ভিডিও তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়। সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়া তারা তিন বছর জুয়ার সাইটের বিজ্ঞান চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। তাই অনলাইন বেটিং বা জুয়া থেকে বিরত থাকা। সন্তানদের ওপর বাবা-মায়ের আরও যত্নশীল হওয়া। ইউটিউবারদের নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন না দেওয়া এবং ইউটিউব ছাড়াও, অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা