অপরাধ

বিমানবন্দরে গাঁজাসহ ২ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা এ তথ্য জানান।

তিনি বলেন, দুজন নারী বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মনোলোভা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নারী মাদক কারবারি টুনি ও সুফিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা হলেন মোসা. টুনি খাতুন ও মোসা. সুফিয়া খাতুন ওরফে জামিলা। গ্রেফতাররা জানান, বেশি টাকা লাভের আশায় মাদক কারবারের সঙ্গে জড়িয়েছেন তারা। তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা