অপরাধ

পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : পিচঢালা আঞ্চলিক সড়কে ইটের সলিং!

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে আমিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আমিরুল উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. মোকসেদের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত এক মাহফিলে গিয়েছিলেন আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, চালিতাবুনিয়া গ্রামের তাহসিন নামের এক যুবকের নেতৃত্বে আমিরুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাহসিনের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এ ঘটনায় পুলিশ তাহসিনসহ ৪ জনকে আটক করেছে।

আরও পড়ুন : সভাপতি কালাম, সম্পাদক মোস্তাফিজ

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। এ ঘটনায় তাহসিনসহ ৪ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকী আটককৃতদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা